ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪২
অনুমোদন না থাকায় ‘রূপসী বাংলা’, ‘সঙ্গীত বাংলা’ ও ‘বলিউড মাস্তি’ নামে তিনটি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে রবিবার এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এসব টিভি চ্যানেল কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলিংক করে এ দেশে সম্প্রচার করতে সরকারি কোন অনুমোদন দেয়া হয়নি।