আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় - ড. মোশাররফ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও অনাস্থার জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয়েছিলো। আজ সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব ১৯৯৬ সালের চেয়েও বেশি। এ অবস্থায় আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুশীল ফোরাম নামে একটি সংগঠন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে।