জাতীয় হ্যান্ডবল
ফাইনালে
বিজিবি ও
পুলিশ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
এক্সিম ব্যাংক জাতীয় হ্যান্ডবলের ফাইনালে আবার সেই দুই দল বর্তমান চ্যাম্পিয়ন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এবং রানার্সআপ বাংলাদেশ পুলিশ মুখোমুখি হতে যাচ্ছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বিজিবি ৩২-১৭ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ ৪০-২৫ গোলে টাঙ্গাইল জেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে। আজ সকাল আটটায় হ্যান্ডবল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনালের পরাজিত দুই দল কুষ্টিয়া এবং টাঙ্গাইল মুখোমুখি হবে।