ম্যানসিটির সামনে
আজ ডর্টমুন্ড
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে জামার্নীর বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের। এই গ্রুপটি (গ্রুপ ডি) আখ্যায়িত হয়েছিল ‘ডেথ গ্রুপ’ বা মৃত্যুকূপ হিসেবে। রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে। কিন্তু এখন নিশ্চিত হওয়া বাকি ইউরোপা লিগের শেষ ৩২ এ কোন দল যাবে।
সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে। ৩২টি দল থেকে ১৬টি দল নক আউট পর্বে যাবে চ্যাম্পিয়ন্স লিগে। আর তৃতীয়স্থান অধিকার করা দল আবার ইউরোপা লিগের শেষ ৩২ এ যোগ দেবে। আজ শেষ ও ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচ। আয়াক্স পাঁচ ম্যাচে চার এবং সিটি তিন পয়েন্ট অর্জন করেছে। আয়াক্স তিন ও সিটি চারে অবস্থান করছে। আয়াক্স হেরে গেলো। এবং সিটি জিতে গেলে ইউরোপা লিগে চলে যাবে। আয়াক্স স্যান্তিয়েগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। আয়াক্স ও সিটির তৃতীয়স্থান নিশ্চিত অধিকার করার লড়াই। গ্রুপ ডি তে ডর্টমুন্ড ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ। নেদারল্যান্ডসের আয়াক্স হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে ইউরোপা লিগে জায়গা করে নেবে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘এ’ তে পর্তুগালের ক্লাব পোর্তো এবং ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন ইতিমধ্যে শেষ ষোলোতে পৌঁছে গেছে। আর তৃতীয়স্থান অধিকার করা ইউক্রেনের ডায়নামো কিয়েভ ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে। পোর্তো ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং এক পয়েন্ট কম নিয়ে দুই জার্মেইন।
জার্মানীর ক্লাব শালকে ও ইংল্যান্ডের আর্সেনালও (গ্রুপ বি) টিকিট কেটেছে শেষ ষোলোতে। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস ইউরোপা লিগে পৌঁছে গেছে। শালকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে। পরেই অবস্থান আর্সেনালের (১০ পয়েন্ট)।
গ্রুপ সি তেও একই চিত্র। শেষ ষোলোতে চলে গেছে স্পেনের মালাগা ও ইতালির এসি মিলান। তবে জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও অ্যান্ডারলেচটের দরজা খোলা রয়েছে ইউরোপা লিগে যাওয়ার। দুই দলেরই পাঁচ ম্যাচ শেষে সমান চার পয়েন্ট। তৃতীয়স্থান অধিকার করার লড়াই তাদের। এই গ্রুপে মালাগা ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে মিলান।