দিনাজপুরে পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত

গতকাল রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে শিবির কর্মী মুজাহিদকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কর্মী খানসামা উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমানের পুত্র বলে পুলিশ জানায়।