শাবিতে ভর্তি শুরু ১০ ডিসেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে। এই প্রক্রিয়া ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ১০ ডিসেম্বর ‘বি-১’ ইউনিটে মেধাতালিকার এক থেকে ৬০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার গ্রহণ করা হবে। ১১ ডিসেম্বর ‘বি-১’ ইউনিটে মেধা তালিকার ৬০১ থেকে ৭৭৬ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৩০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের মেধা তালিকার ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কারও এদিন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১১ ডিসেম্বর ‘বি’ ও ‘বি১’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ১৭, প্রতিবন্ধী কোটার ১ থেকে ৮ এবং আদিবাসী কোটার ১ থেকে ১৬ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিটে মানবিকের মেধা তালিকার ১ থেকে ৩০৬ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ২৪ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে বাণিজ্যের মেধা তালিকার ১ থেকে ৬৬ এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৫ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার এবং ‘এ’ ইউনিটে বিজ্ঞানে মেধা তালিকার ০১ থেকে ২০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কারও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর বিজ্ঞানের মেধা তালিকার ২০১ থেকে ২২৫ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৭৫ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৩ ডিসেম্বর ‘এ’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ৯, প্রতিবান্ধী কোটার ১ থেকে ৫ এবং আদিবাসী কোটার ১ থেকে ৯ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।