স্টাডি সার্কেলের প্রশ্ন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:১৪
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ৩ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘গোবিন্দচন্দ্র দেব’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং
anushilon.ittefaq10
@gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ
১. গোবিন্দচন্দ্র দেবের প্রধান পরিচয় কি ?
২.তার জন্মস্থানের নাম এবং জন্ম তারিখ কত ?
৩. তিনি কোন্ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ?
৪. ১৯৬৭-এর দিকে তিনি কোথায় গমন করেন ?
৫. তিনি কার ভাবশিষ্য ছিলেন ?
৬. তাঁর দর্শনে বিশিষ্ট অবদানের জন্য পূর্ববঙ্গ সারস্বত সমাজ কি উপাধিতে ভূষিত করে ?
৭. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয় ?
৮.মরণোত্তর ‘একুশে পদক’ প্রদান করা হয় কত সালে?
৯. পাকবাহিনী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে তাঁকে নৃশংসভাবে হত্যা করে কত সালে ?
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় তাঁর মরদেহ সমাহিত করা হয় ?