চট্টগ্রামে এসজিএস’র কনজিউমার টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন

এসজিএস বাংলাদেশ লিমিটেড সমপ্রতি চট্টগ্রামে তাদের কনজিউমার টেষ্টিং ল্যাবরেটরী উদ্বোধন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এসজিএস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিয়েল মিরান্ডা, কোম্পানির বিজনেস ম্যানেজার রামেসামি রাজেন্দ্রন। এছাড়া কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।