হাসান মাহমুদের স্বরচিত কবিতা ও গান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
তিন দশক ধরে সংগীত, সাহিত্য আর সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন কবি হাসান মাহমুদ। জড়িয়ে আছেন সাংবাদিকতার সাথেও। এ যাবত তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ৯টি। গান লিখেছেন শতাধিক। গত ২৯ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশের তরুণ লেখক-শিল্পীদের পক্ষে সাংস্কৃতিক সংগঠন দাঁড়কাক ও স্বপ্নকুঁড়ি যৌথভাবে আয়োজন করেছে হাসান মাহমুদের কবিতা ও গানের আসর। অনুষ্ঠানে তিনি স্বরচিত কবিতা ও গান পরিবেশন করেন।