রাজবাড়ীতে স্ত্রীর হাতে স্বামী খুন

মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। নিহতের নাম আশরাফ সানা (৫৫)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের দিন আলী সানার ছেলে। পুলিশ আশরাফের স্ত্রী সাহিদা বেগমকে (৫০) গ্রেফতার করেছে। বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামে মঙ্গলবার সকালে আফসার সানার সাথে তার স্ত্রী সাহিদা ও সন্তানদের জমি নিয়ে বিরোধ বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে আফসার সানাকে তারা মারপিট করে। তিনি পালিয়ে যাবার চেষ্টাকালে মাঠে পড়ে গেলে তার স্ত্রী সাহিদা হাতে থাকা শাবল দিয়ে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলে আফসারের মৃত্যু হয়।