মহিলা দাবা
শুরু আজ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
সাবেক দাবাড়ু বেগম লায়লা আলমের নামে মহিলা আন্তর্জাতিক রেটিং দাবা শুরু হচ্ছে আজ। বিকাল তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে খেলা শুরু হবে। গতকাল পর্যন্ত ২০ জন মহিলা দাবাড়ু নাম এন্ট্রি করেছে বলে ফেডরেশন থেকে জানানো হয়েছে। আগ্রহি খেলোয়াড়রা আজ খেলা শুরু হওয়ার আগেও নাম এন্ট্রি করতে পারবেন। খেলা হবে সাত রাউন্ডের।