ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা ছুটছে লোকালয়ে, আটক ১৭
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪০
কক্সবাজারের উখিয়ার কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তি ছেড়ে রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। তারা পুলিশের কাছে স্বীকার করেছে অভাব-অনটনে পড়ে, জীবন-জীবিকার তাগিদে তারা কাজের সন্ধানে বস্তি ছাড়তে বাধ্য হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ী তল্লাশি চালিয়ে পুলিশ নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে। ধৃত মাবিয়া খাতুন জানান, কুতুপালং বস্তিতে বসবাসরত রোহিঙ্গাদের সরকারিভাবে কোন সাহায্য-সহযোগিতা দেওয়া হয় না। তাই তারা ছেলে-মেয়েদের জীবন বাঁচাতে কাজের সন্ধানে কক্সবাজারের দিকে রওনা হয়েছে।