খোলা আকাশের নিচে

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শেষে এবার বকশীগঞ্জ মডেল সরকারি প্রাইমারি স্কুল মাঠে দুই শতাধিক শিক্ষক খোলা আকাশের নিচে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন। জানা গেছে , নিয়ম অনুযায়ি প্রতিবেশি উপজেলার ৩০ হাজার সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য বকশীগঞ্জ উপজেলার দুই শতাধিক শিক্ষক দায়িত্ব পান। কিন্তু খাতা মূল্যায়নের জন্য কোন কক্ষ না থাকায় শিক্ষকরা খোলা আকাশের নিচে পরীক্ষার খাতা দেখছেন। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজ উদ্দিন জানান , কোন উপায় না থাকায় এই পরিবেশে খাতা দেখার ব্যবস্থা করেছেন।