রূপগঞ্জে গলাকাটা লাশ
উদ্ধার, স্ত্রী আটক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নগর এলাকা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার নাহার ফিসারীজ লিমিটেডের কেয়ারটেকার ধলু বৈদ্যের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার ও তার স্ত্রী রূপালী বৈদ্যকে আটক করেছে।
রূপালী বৈদ্য জানান, মঙ্গলবার ভোরে ধলু বৈদ্য প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর তার চিত্কারে বাড়ির পাশের রাস্তার উপর থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।