সুন্দরবন আন্তর্জাতিক সম্পদ, একে রক্ষা করতে হবে
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫২
সুন্দরবন আন্তর্জাতিক সম্পদ। একে রক্ষা করতে হবে বলে দাবি জানিয়েছেন পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এডভোকেট রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় সরকারের গৃহীত কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ প্রকল্প বাস্তবায়িত হলে এর জীববৈচিত্র্য বিপন্ন হবে। ফলে শুধু দেশের ক্ষতি হবে না বরং ধ্বংস হবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অক্সফাম নোভিকের সহযোগিতায় বেলা ও নিজেরা করির আয়োজনে সিদ্ধান্ত গ্রহণে জনমত যাচাই: ‘পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব শীর্ষক’ জাতীয় কর্মমালা অনুষ্ঠিত হয়। এতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২, সামাজিক বনায়নের কবলে মধুপুর শালবন, চিংড়ি ঘেরের ক্ষতি, চলনবিল রক্ষা, জাফলং রক্ষা, বড়াল নদী দখল ও দূষণ রোধ, আশিয়ান সিটি প্রকল্প :ভূমি দখলের চিত্র নিয়ে আলোচনা করা হয়।