অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে
হবে :আমু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫২
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, এখনো আমরা একাত্তরের মতো পরিস্থিতিতেই রয়েছি। স্বাধীনতা বিরোধী শক্তি প্রতিনিয়ত বিষবাষ্প ছড়ানোর চেষ্টা চলিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অস্থায়ীভাবে নির্মিত বিজয় মঞ্চে মাসব্যাপী আলোচনা সভার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তাদের প্রত্যক্ষ মদদে বাংলা ভাই’র উত্থান হয়েছে অভিযোগ করে আমু বলেন, তাদের মদদেই সারাদেশে একই সময়ে ৫’শ স্থানে বোমা হামলা হয়েছে। এই অপশক্তিকে প্রতিহত করতে না পারলে আমারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো না।
বিজয় উত্সব উত্যাপন কমিটির প্রধান সমন্বায়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।