লক্ষ্মীপুরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
লক্ষ্মীপুরে আগুনে পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে একটি নিরীহ পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের নুরুজ্জামান ব্যাপারী বাড়িতে। সোমবার সাংবাদিকরা ঘটনাস্থলে আগুনে পোড়ার ঘটনাটি দেখতে গেলে স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে ওই বাড়ির শামছুদ্দিনের সাথে তার ভাই আতরেজ্জামানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বহু দেন দরবার করেও তাদের বিরোধ মীমাংসা হয়নি। পরে শামছুদ্দিন বাদী হয়ে সদর থানায় আতরেজ্জামান গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই জাহাঙ্গীর হোসেন উভয় পক্ষকে নোটিস দিয়ে থানায় হাজির করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিরোধ মীমাংসার প্রস্তাব দেয়। আতরেজ্জামান গং খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করে। পরে ২৪ নভেম্বর রাতে শামছুদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে তার রান্নাঘরে আগুনের মিথ্যা নাটক সাজিয়ে ২৫ নভেম্বর সদর থানায় একটি অগ্নিকাণ্ডের মামলা করে। আতরেজ্জামান জানান, পুলিশ প্রভাবিত হয়ে কোন রকম তদন্ত না করেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।