জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখতে প্রতিরোধ গড়ে তুলুন

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সুপ্রিম কোর্টে সভা করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের নেতারা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই জামায়াত এই হরতাল ডেকেছে। কারণ বিচারের রায় ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে ততই এই উগ্র-সাম্প্রদায়িক দলটি নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জামায়াত-শিবিরের দেশব্যাপী এই নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে সকলের আহবান জানান তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেএম সাইফুদ্দিন আহমেদ, নুরুল ইসলাম সুজন এমপি, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।