উলিপুরে জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকড় এলাকার তিস্তা নদী বিচ্ছিন্ন রতিদেবের চরের একটি জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে। সোমবার এসআই ফরিদুল ইসলাম ফরিদ ও এসআই মুসা আলমের নেতৃত্বে একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে নির্বিঘ্নে চলে আসা গানের প্যান্ডেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।