জামায়াত-শিবিরের নামে নিরীহ লোকদের হয়রানি করা হচ্ছে
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, জামায়াত-শিবিরের নামে নিরীহ লোকদের গ্রেফতার করায় আতঙ্ক দেখা দিয়েছে। আর এ অবস্থা চলতে থাকলে তা সরকারের পতনকেই ডেকে আনবে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াত-শিবিরের নামে ইসলামী আন্দোলনের কর্মী, মাদ্রাসার নিরীহ লোকদের গ্রেফতারসহ হয়রানি করছে পুলিশ।