ডা. সাজিয়ার মৃত্যুতে ব্র্যাকের শোক
পরিবারকে আর্থিক ও আইনি সহায়তা দেয়া হবে
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক ক্লিনিকের খণ্ডকালীন মেডিক্যাল অফিসার ডা. সাজিয়া আফরিন ইভার মর্মান্তিক মৃত্যুতে ব্র্যাক পরিবার গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি ও সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে তার পরিবারকে সকল ধরনের আর্থিক ও আইনি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত অনুযায়ী তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও সহায়তা প্রদান করা হচ্ছে। ডা. সাজিয়া গত ৩০ নভেম্বর ব্র্যাক ক্লিনিকে কর্মরত অবস্থায় খুন হন।