দশে দশ

মৌসুমী নাগ

কখনও তিনি ভাবেননি যে, হুট করে অভিনয়ে এসে দর্শকদের ভালোবাসা অর্জন করে নেবেন। কিন্তু বাস্তবে তাই হয়েছে মৌসুমী বিশ্বাসের। অরুণা বিশ্বাস পরিচালিত ‘সুরে আঁকা ছবি’ নাটকের মাধ্যমে অভিনয় ভুবনে মৌসুমী বিশ্বাস যে পথচলা শুরু করেছিলেন, সময়ের বিবর্তনে তা আরও গতিশীল হয়েছে। বর্তমানে দেশীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে তার অভিনীত অনেকগুলো একক এবং ধারাবাহিক নাটক। মেধাবী এই অভিনেত্রী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে, জানিয়েছেন তার নানান ভালো লাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বড় বোন মানসী চক্রবর্তী এবং শেখ এ্যামি খান, তাদের কাছ থেকেই শিখেছি কীভাবে জীবনবোধের বিকাশ ঘটে। আমার প্রতিটি কাজেই তাদের প্রচ্ছন্ন ছায়া, অনুপ্রেরণা, পরামর্শ রয়েছে। তাদের কাছেই শিখেছি, যখন যে অবস্থানেই থাকো না কেন, আত্মনির্ভরশীল হতে শেখো। মূলত তাদের দেখে দেখেই আমি আত্মনির্ভরশীল হতে শিখেছি। আমার আজকের যা কিছু অর্জন, এতে এই দু’জন মানুষের অবদান অনেকখানি। ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  আমি বরাবরই সততার মাধ্যমে জীবন নির্বাহ করতে পছন্দ করি, আমি যদি কারও কোনো উপকারে না-ও আসি, তবে কারও ক্ষতির কারণ যেন না হই।  অন্যায়ের সাথে আপস আমি কোনোদিনই করিনি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হুট করে রেগে যাওয়াটা আমার খুবই বাজে একটি অভ্যাস এটা পরিবর্তন করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি।  অনেক বেশি ইমোশনাল। খুব সহজেই চোখে পানি এসে যায়।  সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলাটা আমার জীবনের অন্যতম একটি দোষ। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  জুলিয়া রবার্টস (তাকে আমার খুব স্নিগ্ধ মনে হয়। তিনি বেশ ফ্রেশ থাকেন। অনেক ন্যাচারাল অ্যাক্টিং করেন)  সুবর্ণা মুস্তাফা (আসলে তার মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন সবাই দেখে। আমিও এর ব্যতিক্রম নই )  আমির খান (তার মতো অভিনেতার সাথে কাজ করার স্বপ্ন কে না দেখে। আমি সুযোগ পেলে তা মিস করব না)  কাজল (আমি তার দারুণ ভক্ত। তাকে আমার বেশ ন্যাচারাল মনে হয়। তিনি যা পরেন, তাতেই তাকে দারুণ লাগে) ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  অনিমেষ আইচ  করণ জোহর  মেজবাউর রহমান সুমন  সুমন আনোয়ার  সঞ্জয় লীলা বানসালী ৬টি প্রিয় চলচ্চিত্র—  টু উইমেন  হাম দিল দে চুকে সানাম  দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে  নোটবুক  তারে জামিন পাড়  টাইটানিক ৭টি এমন জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  শ্রীলঙ্কা (অনেক প্রিয় একটি জায়গা)  সুইজারল্যান্ড (ছবির মতো একটি দেশ)  মরিসাস (অবসর কাটানোর শ্রেষ্ঠ স্থান)  কলকাতা (বারবার যেতে চাই)  আমেরিকা (কয়েকবার গিয়েছি কিন্তু আরও কয়েকটি স্টেট দেখা বাকি আছে)  শ্রীমঙ্গল (বৃষ্টিতে রিমঝিম)  ভারতের আগ্রা (মিস করা যায় না) ৮টি প্রিয় খাবার—  খিচুরি (অবশ্যই বৃষ্টির দিনে)  ইলিশ ভাজা (জিভে পানি এসে যায়)  হাঁসের মাংস (একটু জ্বাল জ্বাল)  বেগুনের ভর্তা (ভর্তার রাজা)  পিজ্জা (মিস করা বোকামি)  যেকোনো ধরনের মিষ্টি  কোরাল মাছ (কক্সবাজার ট্যুরে মিস করা অসম্ভব)  যেকোনো ফ্রুট ৯ জন পছন্দের লেখক—  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  সমরেশ মজুমদার  রবীন্দ্রনাথ ঠাকুর  কাজী নজরুল ইসলাম  শওকত আলী  মৈত্রেয় দেবী  জীবনানন্দ দাস  মুহাম্মদ জাফর ইকবাল ১০টি প্রিয় নাটক—  দৃষ্টিদান  মহামায়া  কাঁচের পুতুল  একটি সরলরেখা শেষে এক ঝাঁক হলুদ প্রজাপতি  সুরে আঁকা ছবি  পাঞ্জাবিওয়ালা  তবুও আঙুরলতা নন্দকে ভালোবেসেছিল  সিগনাল  অয়োময়  কিতনি মোহাব্বত হে।