জানা অজানা

একই চরিত্রে বিরক্ত

সব সময় একই রকম চরিত্র নিয়ে কাজ করতে বিরক্ত বোধ করেন ছোটপর্দার অভিনেত্রী স্বাগতা। একই ধরনের কাজ বারবার করতে তার ভালো লাগে না। তিনি মনে করেন, একই চেহারা দর্শকরাও নিতে পারে না। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি তো আমার দর্শকদের জন্যই কাজ করি। তাদের কথা ভেবেই আমি প্রতিনিয়ত নিজেকে বদলাই। আমি আশা করছি, ভিন্ন চরিত্রটিতে দর্শকরাও ভিন্ন স্বাদ পাবেন।’ এবার একটু নেতিবাচক চরিত্রে তাকে দেখা যাবে। রবিউল আলম রবির পরিচালনায় ‘লাভ ইন ঢাকা’ শিরোনামের একটি নাটকে তিনি একজন ইয়াবা ডিলারের চরিত্রে কাজ করেছেন। চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, ‘নাটকের প্রথম দিকে আমাকে একজন ড্রাগ এডিকটেড হিসেবে দেখা যাবে। কিন্তু নাটকের শেষের দিকে এসে প্রকাশিত হবে আমার আসল চরিত্র।’ নাটকের নেতিবাচক এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি তো আমার দর্শকদের জন্যই কাজ করি। তাদের কথা ভেবেই আমি প্রতিনিয়ত নিজেকে বদলাই। এ নাটকেও নিজেকে ভাঙলাম। আমি আশা করছি, চরিত্রটিতে দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন।’ সাথে আরও যোগ করেন, ‘সত্যি বলতে কী, আমি চাই অভিনয়ের সুযোগ। এ নাটকে আমার অভিনয় করার অনেক জায়গা ছিল। আমি অভিনয় করে মজা পেয়েছি।’ একই রকম অবস্থা ইলোরা গহরের। গোলাম রাব্বানীর ‘সূর্যদীঘল বাড়ি’ থেকে ‘টুনটুনি ভিলা’ বাড়ির গণ্ডিটা যেন আর ছাড়তে পারলেন না তিনি! কখনও বাড়ির মেয়ে, কখনও বউ, কখনও মা কিংবা দেবরের ভাবী—এসব চরিত্রেই টিভি নাটকে তাকে দেখা গেছে বেশি। তবে এ বিষয়টি মেনে নিতে নারাজ তিনি। তার ভাষ্য, ‘এটা তার দোষ নয়। পরিচালকরা তাকে এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য ডাকে। আর কোনো শিল্পী একটি চরিত্রে ভালো করলে আমাদের পরিচালকদের অভ্যাস তাকে ওই ধরনের চরিত্রেই বেশি ডাকা।’ তবে যখন যে চরিত্রেই অভিনয় করেন না কেন, দর্শকের কাছে তা অন্যরকম গ্রহণযোগ্যতা পায় বলে মনে করেন তিনি। দর্শকচাহিদা আছে বলেই এখনও নিয়মিত অভিনয় করছেন। এভাবেই পেরিয়ে এসেছেন অনেকটা পথ। তবে একই চরিত্রে বারবার অভিনয় করলে বিরক্ত আসাটা অস্বাভাবিক নয়। একই গল্প, একই চরিত্র নানা রঙ মেখে আলাদা করা হয়। মা, ভাবীর চরিত্রে অভিনয় করতে আমার সমস্যা নেই। কিন্তু যখন দেখি একই ধরনের চরিত্র তখনই বিরক্ত লাগে। এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘ইদানীং নির্মাতারা নাটক বিক্রির জন্য শুরুতে বড় বড় তারকাকে নাটকে নেন। কয়েক পর্ব প্রচারের পর সেই শিল্পীদের আর রাখা হয় না। তখন নতুন আনকোরা সব শিল্পীকে নিয়ে আসা হয়। এসব কারণে এখনকার টিভি নাটক নিয়ে আমি খুব একটা তৃপ্ত নই।’