জন্মদিন

মোস্তফা জামান আব্বাসী বাংলাদেশের সংগীতজগতে মোস্তফা জামান আব্বাসী একটি জনপ্রিয় নাম। আমাদের লোকসংগীতে তার অবদান অগ্রণী। দেশ-বিদেশে তিনি উপস্থাপন করেছেন বাংলার লোকগীতির মণি-মানিক-মুক্তো, সুদূর চীন থেকে, জাপান থেকে আলমা আতা পর্যন্ত। তিনি দেশকে অসম্ভব রকমের ভালোবাসেন। সারাটা জীবন হাজারো মানুষের জীবনকে ছুঁয়েছেন তিনি তার কর্ম দিয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু অনাবিষ্কৃত শিল্পীকে তিনি চয়ন করে তুলে ধরেছেন সবার সামনে। ৮ ডিসেম্বর এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর শুভ জন্মদিন। তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে মোস্তফা জামান আব্বাসীর জন্য রইল জন্মদিনের একরাশ শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৮ ডিসেম্বর :মোস্তফা জামান আব্বাসী ৯ ডিসেম্বর :জাকারিয়া স্বপন ১০ ডিসেম্বর :রোমানা ১১ ডিসেম্বর :আঞ্জুমান আরা বকুল