‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তি, বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব এম খালেকুজ্জামান, পুলিশ স্টাফ কলেজের খণ্ডকালীন অনুষদ সদস্য খাঁন সরফরাজ আলী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম নাজমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডিএমপি’র পিওএম এর এডিসি মো. জাহাঙ্গীর আলম। এর আগে অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ডা. মো. লতিফুল বারী।