কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

যৌথসভা সোমবার

আওয়ামী লীগের সঙ্গে দলের খুলনা বিভাগের সকল জেলা, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্যদের এক যৌথসভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।