চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার লক্ষণ দেবনাথ ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সার জন্য ডাক্তাররা তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন; কিন্তু বিদেশে গিয়ে চিকিত্সা করতে অনেক টাকার প্রয়োজন। অসহায় গরীব লক্ষণ দেবনাথের পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তার পরিবার সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মাধবী রানী সাহা, এনসিসি ব্যাংক, নরসিংদী শাখা, অ্যাকাউন্ট নং ০৭৩০৩১০০৩৫৪৮৯, মোবাইলঃ ০১৭৪০৭৫৫৬৭০।