কারিগরি সমস্যায় ডিএসইতে ১ ঘন্টা পর লেনদেন শুরু

কারিগরি সমস্যার কারণে গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘন্টা পর লেনদেন শুরু হয়। এদিকে ডিএসইতে যথা সময়ে লেনদেন শুরু না হলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথাসময়ে লেনদেন শুরু হয়ে সঠিক সময়েই লেনদেন শেষ হয়। ডিএসই সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে সকাল সাড়ে ১০ টার পরিবর্তে বেলা সাড়ে ১১ টায় লেনদেন শুরু হয়। এক ঘন্টা পর লেনদেন শুরু হওয়ায় লেনদেনের সময়সীমা আধা ঘন্টা বাড়ানো হয়। ফলে দুপুর আড়াইটার পরিবর্তে লেনদেন শেষ হয় দুপুর তিনটায়।