শের-ই-বাংলা ফাউন্ডেশন সম্মাননা প্রদান

জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে গত সোমবার শের-ই-বাংলা এ.কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব রণজিত্ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদউল্লাহ, মোহাম্মদ বেলায়েত হোসেন,মনোয়ার হোসেন তৌফিক, অধ্যাপক ডঃ মোহাম্মদ শামসুল আলম, এ. কে ফাইয়াজুল হক রাজু প্রমুখ। চিকিত্সায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, মুক্তিযুদ্ধে অবদানের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জি, এম জয়নাল আবেদীন ভুঁইয়া, প্রশাসক হিসেবে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন আহম্মেদ চৌধুরী, প্রকৌশলে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী কে. এ. এম শহিদুজ্জামান, সাংবাদিকতায় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, শিক্ষাক্ষেত্রে রাজউক উত্তরা মডেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর টি. আই. সরকার, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম, মত্স্য চাষে সৃষ্টি ফেয়ার মত্স্য হ্যাচারীর ব্যবস্থাপনা পরিচালক খায়রুন নাহার এবং কাজের জন্য লড়াইয়ে উদয়ন কনসালটেন্টসের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি