খুলনা শিপইয়ার্ডে তিন শ্রমিক অগ্নিদগ্ধ

গত মঙ্গলবার খুলনা শিপইয়ার্ডের ‘রূপালী ইলিশ’ নামে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের একটি জাহাজ নির্মাণকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। উন্নত চিকিত্সার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন:মো. মনিরুল ইসলাম (২৫), মেহেদি হাসান (২০) ও লিটন (২৮)।