চিকিত্সার্থ সাহায্যের আবেদন

বাঁশখালী পৌর শহরের উত্তর জলদী ৬৮ নং রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র মোহাইমিন উদ্দিন ইজাজ জটিল ব্রেইন ইনফেকসন রোগে আক্রান্ত। সে বর্তমানে ঢাকার শহীদ সোহরা-ওয়ার্দী হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রিদোয়ানুর রহমানের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছে। তার চিকিত্সার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। ইজাজের পিতা মোসলেহউদ্দিন সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। ইজাজকে সাহায্য পাঠানোর ঠিকানা : প্রযত্নে মোসলেহউদ্দিন, সঞ্চয়ী হিসাব নং ৩৪০৮১৯৪৩, সোনালী ব্যাংক বাঁশখালী শাখা, চট্টগ্রাম। ফোন: ০১৮৩৮-২৬২৪২৪।