কাজীপুরের চরে বাথানের গরু লুট

সোমবার রাতে কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চল মহিমাপুরের একটি গরুর বাথান থেকে ২৬টি গরু লুট করে নিয়েছে ডাকাতরা। এ সময় ডাকাতদের মারপিটে ৪ জন রাখাল আহত হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যমুনা নদীর পূর্বপাড়ে যোগাযোগ বিচ্ছিন্ন মহিমাপুর চরে হযরত আলী নামের একজন কৃষক প্রায় এক মাস ধরে ২৬টি গরু বাথানে রেখে প্রতিপালন করছিল। গরুর বাথান তদারকির জন্য ৪ জন রাখাল নিয়োজিত ছিল। সোমবার রাতে অস্ত্রধারী ডাকাতদল ইঞ্জিনচালিত ২টি নৌকাযোগে ওই চরে পৌঁছে। দুর্বৃত্তরা ৪ রাখালকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথান থেকে ২৬টি গরু লুট করে নিয়ে যায়।