জীবননগর মেয়রের কাছে চাঁদা দাবি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি নোয়াব আলীর নিকট ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সোমবার রাতে শহরের দত্তনগর সড়কে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা হামলার একদিন পর মঙ্গলবার রাতে এ চাঁদা দাবি করা হয়। পৌর মেয়র নোয়াব আলী অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে ০১৭৬১ ৪২৫২৭৮ নম্বর থেকে তাকে ফোন করে অজ্ঞাত সন্ত্রাসী ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় উক্ত সন্ত্রাসী মেয়রকে হুমকি দিয়ে বলে এর আগে বোমা হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। সোমবার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আপনাকে সতর্ক করা হয়েছে। এবার ধার্যকৃত টাকা না দিলে আর বাঁচতে পারবেন না। দুই ছেলেসহ আপনাকে হত্যা করা হবে। এ হুমকির ফলে পৌর মেয়র ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা মধ্যে পড়েছেন। এর আগে ২০০৪ সালে নোয়াব আলীর ওপর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বোমা হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন।