মাদারীপুরে দেনার দায়ে পাট ক্রয় বন্ধ

প্রয়োজনীয় অর্থাভাবে মাদারীপুরের বিভিন্ন এজেন্সী পাট ক্রয় বন্ধ করে দিয়েছে। ১২টি পাট ক্রয় এজেন্সীর দেনার পরিমাণ প্রায় ১৯ কোটি ৮৭ লাখ টাকা। এদিকে পাটের দাম কম হওয়ায় বিপাকে পড়েছে কৃষক। পাট ব্যবসায়ীরা জানান, জেলার চরমুগরিয়া বন্দরে চলতি মৌসুমে ১২টি এজেন্সী পাট ক্রয় শুরু করে। এজেন্সীগুলো প্রায় ৮৬ হাজার কুইন্টাল পাট ক্রয় করে। বর্তমানে এজেন্সীগুলোর দেনার পরিমাণ প্রায় ১৯ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে বিভিন্ন হাট-বাজারে এক হাজার টাকা থেকে এক হাজার ৫০০ টাকা দামে পাট ক্রয়-বিক্রয় হচ্ছে। জানা যায়, বাংলাদেশ জুট মিলস লিমিটেড চলতি মৌসুমে পাট ক্রয় করেছে প্রায় ১৬ হাজার কুইন্টাল। দেনার পরিমাণ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা। ইউএমসি জুট মিলস লিমিটেডের দেনার পরিমাণ প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। চলতি মৌসুমে মিলটি পাট ক্রয় করেছে প্রায় ১২ হাজার ৪৪৫ কুইন্টাল। ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড চলতি মৌসুমে পাট ক্রয় করেছে প্রায় ৮ হাজার ৪৭০ কুইন্টাল। দেনা রয়েছে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা। এছাড়াও গুল আহম্মেদ জুট মিলস লিমিটেডের দেনার পরিমাণ প্রায় এক কোটি ৭০ লাখ টাকা এবং পাট ক্রয় করেছে প্রায় ৬ হাজার ৫৭০ কুইন্টাল। লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেডের দেনার পরিমাণ প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। মিলটি এ সময় পাট ক্রয় করেছে প্রায় ১৭ হাজার কুইন্টাল। প্রায় এক কোটি ৫৫ লাখ টাকা দেনা রয়েছে প্লাটিনাম জুট মিলস লিমিটেডের। মিলটি এসময় প্রায় ক্রয় করেছে প্রায় ৪ হাজার ৬শ’ কুইন্টাল পাট। করিম জুট মিলস লিমিটেড চলতি মৌসুমে পাট ক্রয় করেছে। প্রায় ৪ হাজার ৫১৫ কুইন্টাল। দেনার পরিমাণ প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। আমি জুট মিলস লিমিটেড-১ এর দেনার পরিমাণ প্রায় এক কোটি ২ হাজার টাকা। মিলসটি এসময় পাট ক্রয় করেছে প্রায় ৩ হাজার ২৬২ কুইন্টাল পাট। হাফিজ জুট মিলস লিমিটেড চলতি মৌসুমে পাট ক্রয় করেছে প্রায় ৫ হাজার ৭৯০ কুইন্টাল। দেনার পরিমাণ এক কোটি ৫৫ লাখ টাকা। খালিসপুর জুট মিলস লিমিটেডের দেনার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা এবং পাট ক্রয় করেছে ৩ হাজার ৬শ’ কুইন্টাল। আমিন জুট মিলস লিমিটেড-২ এর দেনা রয়েছে প্রায় ৫৮ লাখ টাকা। পাট ক্রয় করেছে ২ হাজার কুইন্টাল। স্টার জুট মিলস লিমিটেড চলতি মৌসুমে পাট ক্রয় করেছে ২ হাজার ৩শ’ কুইন্টাল এবং দেনার পরিমাণ ৭৬ লাখ টাকা। স্থানীয় কৃষক ও পাট ব্যবসায়ীরা জরুরী ভিত্তিরে মাদারীপুর জেলার চরমুগরিয়া বন্দরস্থ ১২টি পাট ক্রয় কেন্দে র বকেয়া পরিশোধ করে নতুন করে পাট ক্রয় শুরু করার আবেদন জানিয়েছেন।