হেপাটাইটিস-ই ভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়ছে

হেপাটোলজি সোসাইটির বৈজ্ঞানিক সেমিনারে দেশে হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ডিসের প্রার্দুভাব বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চলতি মৌসুমে এ রোগ প্রতিরোধে রাজধানীসহ দেশবাসীকে পানি পানে সর্বোচ্চ সতর্ক হওয়ার আহবান জানানো হয়েছে।

রাজধানীর বাংলামোটরে একটি হোটেলে শনিবার হেপাটোলজি সোসাইটি আয়োজিত এই বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক মবিন খান। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সোসাইটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. গোলাম আজম।  প্রেস বিজ্ঞপ্তি।