বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। আগামী মঙ্গলবার এই দুই দলের সেমিফাইনাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ খেলায় শক্তিশালী লাওস ৬-০ গোলে তাজিকিস্তানকে হারায়। এটি টুর্নামেন্টের সবচেয়ে বড় জয়। লাওসের এই জয়ে তাজিকিস্তান দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট হতে বিদায় নেয় এবং লাওস গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় গ্রুপ রানার্সআপ মঙ্গোলিয়ার বিপক্ষে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। অন্য সেমিফাইনালে লাওস খেলবে কিরগিজস্তানের বিপক্ষে, সোমরার। ফাইনাল ৪ মে।