মেজর জেনারেল আজিজ বিজিবির ডিজি

মেজর জেনারেল আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলা-দেশের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। নবনিযুক্ত মহাপরিচালক গতকাল পিলখানায় এসে পৌঁছালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক এবং উপ-মহাপরিচালকবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। তিনি ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হিসেবে নিয়োজিত ছিলেন।