আজকের অনুষ্ঠান

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ:মার্কিন ভিসার আবেদন প্রক্রিয়া বিষয়ে সেমিনার, বেলা ১১টা, ব্র্যাক ইন সেন্টার। পরিবেশ বাঁচাও আন্দোলন: রেললাইন সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি, বেলা ১১টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে। শান্তি পরিষদ:সেমিনার, সকাল সাড়ে ১০টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি): স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা, বিকাল ৪টা, পুরানা পল্টনস্থ মুক্তি ভবন। যুব ইউনিয়ন:অগ্নিকাণ্ডে গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল:অবস্থান ধর্মঘট, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের সম্মুখে। ডিবেট ফর ডেমোক্রেসি:সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বেলা ১১টা, বসুন্ধরা সিটির লেভেল-৮। ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন: মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু এভিনিউস্থ কাজী বশির মিলনায়তন।