ওয়ার্ল্ড হকি লিগ নিয়ে দুশ্চিন্তায় ফেডারেশন

ওয়ার্ল্ড হকি লিগে ভারত ছাড়া আর যেসব দল বাংলাদেশের গ্রুপে থাকবে বলে আশা করেছিল ফেডারেশন। সেটা হচ্ছে না। কারণ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সাথে ভারত ছাড়াও থাকছে শক্তিশালী দল চীন এবং আয়ারল্যান্ড। এই দলের নাম শুনে মহা-বিপাকে হকি ফেডারেশন। কারণ এমনিতেই ভারতের সাথে পেরে উঠবে না জেনে, কিভাবে ভালো খেলা যায় তার পরিকল্পনা তৈরি করছিল। ভারতের সাথে না পারলেও বাংলাদেশ দ্বিতীয় দল হিসাবে দ্বিতীয় রাউন্ড উতরে যাবে। এখন চীন এবং আয়ারল্যান্ড বাংলাদেশের গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ায় মহাবিপদ হয়েছে কোচ মাহবুব হারুনের দল বাংলাদেশের। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, আমরা একটা আশায় ছিলাম। কিন্তু এখন তো কঠিন হয়ে গেল।’ তিনি বলেন, ২০০০ সালে ঢাকায় প্রাইম মিনিষ্টার গোল্ডকাপ হকিতে আয়ারল্যান্ডকে আমরা ১-০ গোলে হারিয়েছিলাম। কিন্তু এখন সেই আয়ারল্যান্ড আর এখনকার আয়ারল্যান্ডের মধ্যে অনেক ব্যবধান।’ সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ বলেন, অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা দরকার। তা না হলে ভালো খেলা যাবে না।’