বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্টদের ওপর হামলার বিচার দাবি

বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের নেতৃবৃন্দ, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জাতীয় দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্মারকলিপি পেশ করেন। এ সময়ে মহাপরিচালক দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেন। কিন্তু ফেরার পথে বিএনপি-জামাতপন্থি সংগঠনের কিছু কর্মী এবং আই.পি.এইচ ও ঢাকা আই.এইচ.টির কিছু নামধারী সন্ত্রাসী বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি