১ম বিভাগ ক্রিকেট শুরু
বিমানের উড়ন্ত সূচনা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০২
বাংলাদেশ বিমানের জয় দিয়ে শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। গতকাল বুধবার দলটি ৭৯ রানে হারায় ধানমন্ডি প্রগতি ক্রিকেট সংঘকে।
ধানমন্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে সাত উইকেটে ২৪৭ রান করে বিমান ক্রিকেট দল। ওপেনার নাঈম মোহাম্মদ ৮১, আবেদ জামান ৪৬, মাহমুদ ৩৮, রুকুনুজ্জামান ৩০ ও ইসাক ২৭ রান করেন। ৫০ রানে তিন উইকেট নেন ধানমন্ডি প্রগতি সংঘের মহিউদ্দিন বেলাল।
প্রগতি সংঘ জবাবে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৬৯ রানে থেমে যায়। আলতাফ কামাল সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া ২৪ রান করেন রাশেদুল ইসলাম।
এর আগে সকালে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান। বাংলানিউজ
সংক্ষিপ্ত স্কোর :বাংলাদেশ বিমান ক্রিকেট দল: ২৪৭/৭ (৫০ ওভার)। ধানমন্ডি প্রগতি সংঘ: ১৬৯/৯ (৫০ ওভার)। ফল: বিমান ক্রিকেট দল ৭৯ রানে জয়ী।