চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ
টানা দুই ম্যাচ জিতলো ব্রাদার্স
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০২
ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবলে ব্রাদার্স ইউনিয়ন গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২-০ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল। গোল দু’টি করেন হেলাল ও জনি। বিরতি পর্যন্ত খেলা ছিল গোলশূন্য। ম্যান অব দি ম্যাচ আশিক।