রাঙ্গামাটিতে আজ পাহাড়ি বাঙালি ছাত্র পরিষদের হরতাল

অপহূত ৪ বাঙালি কাঠ শ্রমিকের মুক্তি ও পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। পরিষদের সভাপতি উজ্জ্বল পাল স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল হরতালের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর জেলা সদরের সমতাঘাট থেকে ৪ জন বাঙালিকে অপহরণ করা হয়। ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়ার পরও তাদের মুক্তি মেলেনি। বিবৃতিতে হরতাল সফল করতে বাঙালিদের প্রতি আহ্বান জানানো হয়।