দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ১৮:৪০
আজ ৭ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ২২ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৭। শুভবার: সোম ও বৃহস্পতি। শুভরত্ন: পোখরাজ ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: বিনয়ী, স্বাপ্নিক ও সৃজনশীল। অপরদিকে উচ্চাভিলাষী, কর্তৃত্বপরায়ন ও একায়কত্ববাদী। এই বৈপরীত্যের জন্য হয়ে উঠতে পারেন কিছুটা দুর্বোধ্য। দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিতে বেশি বিশ্বাসী। একটা অন্তমুখী সচেতনতার ছাপ সবকিছুর ওপর পড়তে পারে। আবেগ ও উদ্দীপনাবশত কাজে ঝাপিয়ে পড়বেন। যে কোন বাধার মুখে হবেন একগুয়ে। গতিকে নিয়ন্ত্রিত ও উচ্চাভিলাষকে সীমার মধ্যে পরিচালিত করতে পারলেই বেশি সফল হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চিত্রশিল্পী স্টুয়ার্ড ডেভিস, গণিতজ্ঞ গ্যাব্রিয়াল মার্সেল, এলি ওয়ালাচ, জার্মান গাণিতজ্ঞ লিওপোল ক্রোনার, খন্দকার শাহাদাত হোসেন, শঙ্কর।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ শরীর ভালো যাবে না। দুশ্চিন্তাযুক্ত থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। প্রয়োজনে বিশ্রাম নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো সমস্যা দেখা দিতে পারে। ভালোভাবে না দেখে কোনো কিছুতে স্বাক্ষর করবেন না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অহেতুক দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোন কাজের সুযোগ আসতে পারে। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারনে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। ভাই-বোনদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। শরীর খুব একটা ভালো থাকবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বেসরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। গৃহে অতিথি সমাগত হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পারে। কন্যার বিবাহের প্রস্তাব আসতে পারে। কোন কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার মন দিতে পারবেন। কোন কারণে মন খারাপ হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পারেত পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মনের কোন আশা পূরণ হতে পারে। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ভ্রমণে সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থ হয়ে পড়তে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। সময়মতো কাজ শেষ করতে পারবেন না। ফলে অর্থ প্রাপ্তি বিলম্বিত হবে। ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কোন আত্মীয়ের কাছ থেকে টাকা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। বিদেশে যাত্রার সুযোগ পেতে পারেন। কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। জ্ঞান সঞ্চয়ের ইচ্ছা। প্রবল হবে। পুরনো কোনো সমস্যার সমাধান হবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। আইনজীবীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোন কাজ হাতে আসতে পারে। পুরনো কাজের বিল পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। নানা কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। অসত্ এড়িয়ে চলুন। কোন অসত্ বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না। ঘরের শান্তি বজায় রাখার চেষ্টা করুন।