জোকস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
শিক্ষক :এই যে সান্তা, উত্তর মেরুর পাঁচটা প্রাণীর নাম বলো তো।
সান্তা :তিনটা পেঙ্গুইন আর দুইটা শ্বেতভল¬ুক স্যার!
ডাক্তার :আপনার কি কখনও অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কোনো সমস্যা ছিল।
রোগী :একবার খুব সমস্যা হয়েছিল স্যার। ক্লাস নাইনে থাকতে ইংরেজির শিক্ষক অ্যাপেন্ডিসাইটিসের বানান লিখতে দিয়েছিল। কিন্তু পরপর দুবার ভুল করার কারণে সেবার অনেক পিটুনি খেয়েছিলাম।
বাসার সামনে একটা বাচ্চাকে খেলা করতে দেখে এক ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, ‘এই যে খুকি তোমার মা কি বাসায় আছেন?’
‘হ্যাঁ’ উত্তর দিল মেয়েটি।
মেয়েটিকে পাশ কাটিয়ে বাড়ির কলবেলের দিকে এগিয়ে গেলেন মহিলা। কিন্তু অনেকক্ষণ বেল বাজানোর পরও কেউ দরজা না খোলায় আবার মেয়েটির কাছে ফিরে এলেন তিনি। ‘তুমি মিথ্যা কথা বললে কেন? বললে যে মা বাসায় আছে।’—জানতে চাইলেন তিনি।
খুকি বলল, ‘বা রে মিথ্যা বললাম কই! মা তো বাসাতেই আছে।’
‘তা বাসায় থাকলে দরজা খুলছেন না কেন?’ জানতে চাইলেন মহিলা।
‘আরে আমি কখন বললাম যে এটা আমার বাসা! আমার মা তো আমাদের বাসায় আছেন!’—চটপট জবাব দিল মেয়েটি।