আল জাজিরায় ঐশ্বরিয়ার অনস্ক্রিন চুম্বন!
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:২১
বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই খুব শীঘ্রই ফিরছেন অভিনয়ে। আর মাঝে দীর্ঘ বিরতির কারণে প্রস্তুতিও নিচ্ছেন বেশ। আর এই প্রস্তুতির ধারাবাহিকতায় সম্প্রতি আল জাজিরা ইংলিশ-এর এক সাক্ষাত্কারে ঐশ্বরিয়া রাই বলেন তার প্রথম অনস্ক্রিন চুম্বন প্রসঙ্গে। ওই চুম্বনের ভালো ও খারাপ প্রতিক্রিয়ার কথাও ব্যক্ত করেছেন তিনি। ঐশ্বরিয়া বলেন, ‘আমি ‘ধুম ২’তে তেমন গাঢ় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করিনি, তবে হ্যাঁ যাই হোক, সেটা সিনেমার পর্দায় আমার প্রথম কোনো স্পষ্ট চুম্বন দৃশ্য ছিল। ঋত্বিকের সঙ্গে এই দৃশ্যে কাজ করার পর আমার পরিচিতদের মধ্যে অনেকেই কটাক্ষ করে অনেক কিছুই বলেছেন। তবে আমার পরিবার ও দর্শকমহল থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আর এখনকার সময়ে এসে তো একটা-দুটো চুম্বন দৃশ্য কিছুই না। অনেকে তো আরও অনেক কিছুই করছে।’