বিনোদন প্রতিদিন চয়েজ
‘সেতু বন্ধন’-এ আলম আরা মিনু
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:২১
আজ রাত ৯টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পীকে নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ‘সেতু বন্ধন’। আর এ পর্বে সেতু বন্ধনের সেটে উপস্থিত থাকবেন জনপ্রিয় শিল্পী আলম আরা মিনু এবং এ প্রজন্মের জনপ্রিয় তরুণ শিল্পী নওরীন। অনুষ্ঠানে এ শিল্পীদ্বয় জানাবেন তাদের নিজ নিজ সময়ে সঙ্গীতাঙ্গনের কাজের পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনার কথা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তানভীর তারেক এবং অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করবেন লুত্ফর হাসান।