আখাউড়ায় জনতা ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া প্রধান এজিএম মোবারক হোসেন। ১৩জন কৃষকের মাঝে ৫লক্ষ ৪০হাজার টাকা ঋণ রবি মৌসুমে চাষাবাদের জন্য বিতরণ করা হয়েছে। এসময় জনতা ব্যাংক আখাউড়া শাখার ম্যানাজার মোঃ ইসহাক হোসেন চৌধুরী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।