শেয়ারবাজারে সূচক কমেছে
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
গতকাল দেশের শেয়ারবাজারে সূচক কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এদিকে দরপতন হলেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে হাতবদল হয়েছে ২৬৩টি কোম্পানির ৬ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ২২৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৯৬৬ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি ৯৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনিক হোটেল, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, জেনারেশন নেক্সট, সায়হাম কটন, আর এন স্পিনিং, তিতাস গ্যাস, আমরা টেকনোলজি, সায়হাম টেক্সটাইল ও মালেক স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্স, শমরিতা হাসপাতাল, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফা-১, ইবনে সিনা, সায়হাম কটন, রিলায়েন্স ১, বিএসসিসিএল, প্রগতি লাইফ ও রহিমা ফুড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আফতাব অটো, লিব্রা ইনফিউশন, এনএআই ১ম মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস, বিএসআরএম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, রহিমা টেক্সটাইল, নিটোল ইন্সুরেন্স, আনোয়ার গ্যালভানইিজিং ও আইসিবি ১ম এনআরবি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিঃ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৩২ পয়েন্ট কমে ১২ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৮৯ পয়েন্ট কমে ১০ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৭৭ দশমিক ৩০ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৬০৫ টাকা কম। লেনদেনকৃত ১৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। এদিন সিএসইতে মোট ১৭৬টি কোম্পানির ৮৯ লাখ ২৬ হাজার ৭০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে।