ওরিয়ন ইনফিউশন-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
গতকাল বৃহস্পতিবার দেশের আই ভি স্যালাইন প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিঃ এর বার্ষিক সাধারণ সভা , ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ওরিয়ন ইনফিউশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম এবং পরিচালক সালমান ওবায়দুল করিম, মোঃ এবাদুল করিম, মোঃ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন ও কোম্পানী সচিব মোহাম্মদ ফেরদাউস জামান উপস্থিত ছিলেন। শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ২০১১-২০১২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সাধারণ সভায় ১৬ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
-প্রেস বিজ্ঞপ্তি